ইন্টারন্যাশনাল মাস্টার কার্ড একদম ফ্রি!

by AhsanDDN

একটি ইন্টারন্যাশনাল ডেবিট অথবা ক্রেডিট কার্ড বর্তমান সময়ে অতি প্রয়োজনীয় বিষয়।

আমরা বর্তমানে চতুর্থ শিল্প বিপ্লবের যুগে বাস করছি। এইসময়ে অনলাইন ট্রানজেকশন অনেকটা নিত্য ব্যাবহার্য বিষয় হয়ে দাড়িয়েছে। আমাদের দেশের কোন ই-কমার্স, ই-টিকেটিং, অথবা এড-টেক সাইট থেকে কোন পণ্য অথবা সেবা পেতে আমরা সহজেই মোবাইল ব্যাংকি বা দেশীয় ব্যাংকগুলির ডেবিট অথবা ক্রেডিট কার্ড দিয়ে ট্রানজেকশন করে থাকি। কিন্তু বাইরের দেশের সাথে ট্রানজেকশনের জন্য প্রয়োজন ইন্টারন্যাশনাল কার্ড। আজকে এই পোস্টের মাধ্যমে জানবো কিভাবে সম্পূর্ণ বিনামূল্যে আমরা একটি ইন্টারন্যাশনাল মাস্টার কার্ড পেতে পারি।

এই কার্ড কাদের প্রয়োজন?

যাদের দেশের বাইরে লেনদেন করার প্রয়োজন হয় মুলত তাদের জন্যই  এই কার্ডটি। আপনি যদি অনলাইন বিজনেস করতে চান, ফেইসবুকে বিজ্ঞাপন দিতে চান, দেশের বাইরে থেকে পণ্য ক্রয় করতে চান অথবা একজন ফ্রিল্যান্সার হিসাবে মার্কেটপ্লেস গুলিতে কাজ করতে চান তাহলে অবশ্যই আপনার এই কার্ডটি প্রয়োজন। 

এই কার্ড দিয়ে কিকি সুবিধা পাওয়া যাবে?

আমরা যে কার্ডটি নিয়ে কথা বলছি সেটির নাম হচ্ছে পেওনিয়ার মাস্টার কার্ড। এই কার্ড দিয়ে বেশ কিছু সুবিধা পাওয়া যাবে। কিছু সুবিধার বিষয় নিচে উল্লেখ করা হল-

  • পৃথিবী প্রায় যেকোন ই-কমার্স সাইট থেকে শপিং করা যাবে।
  • বিশ্বের নামকরা সব সাইট থেকে ডোমেইন, হোস্টিং পার্চেস করা যাবে।
  • ফেইসবুক পেইজ প্রমোশন করা যাবে।
  • ফ্রীল্যান্সিং সাইটগুলি থেকে পেমেন্ট গ্রহন করা যাবে।
  • বাইরের দেশের সার্ভিস প্রোভাইডারদেরকে পেমেন্ট দেওয়া যাবে।
  • যেকোন দেশ থেকে পেমেন্ট নেয়া যাবে।
  • পৃথিবীর যেকোন দেশের এটিএম থেকে টাকা উত্তোলন করা যাবে।
  • আমেরিকা, ব্রিটেন, আয়ারল্যান্ড, জাপান সহ মোট ৭টি দেশের ভার্চুয়াল ব্যাংক একাউন্ট পাওয়া যাবে।

পেওনিয়ার কি?

পেওয়নি হচ্ছে একটি আমেরিকান ফিন্যানশিয়াল সার্ভিস কম্পানি যার অনলাইন মানি ট্রান্সফার এবং ডিজিটাল পেমেন্ট সেবা দিয়ে থাকে। পেওনিয়ারের মাধ্যমে আমেরিকা সহ বিশ্বের প্রায় ৭টি দেশে ভার্চুয়াল ব্যাংক একাউন্ট পাওয়া যায়। পেওনিওয়ার থেকে সরাসরি বাংলাদেশের প্রায় সব ব্যাংকে এবং বিকাশে টাকা উত্তোলন করা যায়।

পেওনিয়ার এর হোমপেইজ।

পেওনিয়ারে একাউন্ট করতে কিকি প্রয়োজন? 

  • আইডেন্টিফিকেশনের জন্য এনআইডি বা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইন্সের স্ক্যনড কপি। 
  • যাদের উল্লিখিত ডকুমেন্টস নেই তারা তাদের বাবা মা অথবা পরিবারের যে কারো নামে একাউন্ট করতে পারবেন।
  • একটি সচল ব্যাংক একাউন্ট।
  • বর্তমান অথবা স্থায়ী ঠিকানা যা আপনি কোন ইউটিলিটি বিল দিয়ে পরবর্তিতে ভেরিফাই করতে পারবেন।

পেওনিয়ার একাউন্ট কিভাবে খুলতে হয়?

পেওনিয়ার একাউন্ট খুলার জন্য আমাদের বেশকিছু ধাপ অনুসরণ করতে হবে। নিচে চিত্র সহ সেই ধাপগুলি উল্লেখ করা হলো।

ধাপ – ১

এই ধাপে প্রথমে আমরা এই লিংকে ক্লিক করবো। তারপর নিচের চিত্রের মত একটি নতুন পেইজ ওপেন হবে। এবার এই পেইজের বড় কমলা রঙের “SIGN UP AND EARN $25*” বাটনটিতে ক্লিক করবো।

“SIGN UP AND EARN $25*” বাটনটিতে ক্লিক করুন।

ধাপ- ২

এবার নিচের ছবির মতন একটি পেইজ আসবে এখান থেকে আমাদের “Freelancer or SMB” অপশনটিতে ক্লিক করতে হবে।

“Freelancer or SMB” বাটনটিতে ক্লিক করুন।

এবার “Get paid by international clients or freelance marketplaces” এই বাটনটিতে ক্লিক করুন।

“Get paid by international clients or freelance marketplaces” বাটনটিতে ক্লিক করুন।

এবার “Register” বাটনটিতে ক্লিক করুন।

“Register” বাটনটিতে ক্লিক করুন।

ধাপ- ৩

Getting Started ধাপে আপনার ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী বিস্তারিত ফিলাপ করুন। ফার্স্ট নেইম, লাস্ট নেইম এবং ডেইট অব বার্থ এসকল তথ্য যেন নিভুল হয় এবং আপনার NID কার্ডের সাথে মিল থাকে সেদিকে খেয়াল রাখুন। “Please enter the code below” এই সেকশনটিতে নিচে যে এলোমেলো লেখাটি থাকবে তা লিখতে হবে। বিস্তারিত পূরণ করা শেষ হলে নেক্সট বাটনে ক্লিক করুন।

প্রত্যেকটি সেকশন নির্ভুল ভাবে পূরণ করুন।

Contact Details পেইজে আপনার বর্তমান অথবা স্থায়ী ঠিকানা উল্লেখ করুন। এমন ঠিকানা দিবেন যা পরবর্তিতে আপনি বিদ্যুত বিল অথবা ব্যাংক স্ট্যাইটমেন্ট দিয়ে ঠিকানা ভেরিফাই করতে পারেন। নিচের সেকশনে আপনি আপনার মোবাইল ফোন নাম্বারটি বসান তারপর নিচের সেকশনের “Send Code” লেখাটিতে ক্লিক করুন। এবার আপনার মোবাইলে ৬ ডিজিটের একটি কোড আসবে সেই কোডটি ভেরিফিকেশন সেকশনে বসিয়ে নেক্সট বাটনে ক্লিক করুন।

মোবালেইলের ভেরিফিকেশন কোডের জন্য “Send code” লেখায় ক্লিক করুন।

Security Details অংশে আপনাকে দুটি গুরুত্বপূর্ণ অংশ পূরণ করতে হবে। প্রথমে আপনার ইমেইলর পর পাসওয়ার্ড সেট করতে হবে। তারপর একটি সিকিউরিটি প্রশ্ন সিলেক্ট করে তার উত্তর দিতে হবে এবং এই উত্তর আপনাকে মনে রাখতে হবে। পরবর্তিতে পাসওয়ার্ড ভুলে গেলে এই সিকিউরিটি কোয়েশচেনের উত্তর আপনার পাসওয়ার্ড রিসেট করতে সহযোগিতা করবে।
এরপর ID Details অংশে আপনার ন্যাশনাল আইডি অথবা ড্রাইভিং লাইস্যন্স বা পাসপোর্টের নাম্বার দিতে হবে। তারপরের লাইনে এলোমেলো লেখার কোডটি বসাতে হবে।

যেকোন একটি আইডি এর নাম্বার উল্লেখ করুন।

Almost Done সেকশনে আপনার ব্যাংক ডিটেইলস সেট করতে হবে। ড্রপডাউন মেনু থেকে আপনার ব্যাংক সিলেকশন করুন। এবার ব্রাঞ্চের নাম লিখুন। তারপর আপনার ব্যাংক একাউন্ট নাম্বারটি দিন। একাউন্ট হোল্ডার নেইম অটোমেটিক যেই নামে পেওনিয়ার একাউন্টি খুলছেন সেই নামেই হয়ে যাবে। তাই এই নামের বিষয়ে সতর্ক থাকতে হবে। আপনার ব্যাংক একাউন্ট এবং এনআইডি যেই নামে সেই নামেই পেওনিয়ারের একাউন্ট খুলতে হবে।
এবার পেওনিয়ারের টার্মস এন্ড কন্ডিশনস এবং প্রাইভেসি পলিসি ও প্রাইসিং এবং ফিস অপশন দুটি টিক মেরে এগ্রি করতে হবে। তারপর সাবমিট বাটনে ক্লিক করুন।

নিচের দুটি অপশন সিলেক্ট করে পেওনিয়ারে শর্তাবলী মেনে নিতে হবে।

সবগুলি ধাপ সঠিক ভাবে পূরণ করে থাকলে আপনি নিচের ছবির মতন একটি অভিনন্দন ম্যাসেজ পাবেন। আপনার এ্যাপলিকেশনটি সাবমিট হয়েছে এবং এটি পেওনিয়ার টিম রিভিউ করতে কয়েকদিন সময় নিবে। আপনার এ্যাপলিকেশনটি এপ্রোভ হলে আপনার ইমেইলে জানিয়ে দেয়া হবে।

অভিনন্দন আপনার এ্যাপলিকেশনটি সাবমিট হয়েছে।

কিভাবে পেওনিয়ার মাস্টারকার্ড হাতে পাবেন?

আপনার এপ্লিকেশনটি এপ্রোভ হবার পর একাউন্টে লগইন করুন। এবার সেটিংস থেকে পেওনিয়ার কার্ড সিলেক্ট করুন। তারপর Order a card এ ক্লিক করুন। এবার আপনি যে কার্ডটি ব্যাবহার করতে চান তা সিলেক্ট করুন- ফিজিক্যাল বা ভার্চুয়াল। এবার কারেন্সি সিলেক্ট করুন USD। এরপর বাকি নির্দেশাবলী অনুসরণ করুন।

পেওনিয়ার একাউন্টে বোনাস $২৫ যেভাবে পাবেন।

প্রত্যেক ব্যাবহারকারী পেওনিয়ারে রেফারেল লিংক পেয়ে থাকে। সেই রেফারেল লিংক ব্যাবহার করে নতুন কেউ যদি সাইন আপ করে এবং সেই নতুন ব্যাবহার কারী যখনই কোন মার্কেটপ্লেস থেকে ১০০ ডলার তার পেওনিয়ার একাউন্টে ট্রান্সফার করবে সাথে সাথে দুজনই ২৫ ডলার করে বোনাস পাবে।

যেসকল বিষয় মাথায় রাখতে হবে।

  • পেওনিয়ার একাউন্ট এ্যাক্টিভ হওয়ার পর শুরুতে যেকোন ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস থেকে পেওনিয়ারে মানি ট্রান্সফার করতে হবে। তারপর পেওনিয়ারের সকল সুবিধা নিয়মিত উপভোগ করা যাবে।
  • $25 বোনাস পেতে চাইলে আপনাকে মার্কেটপ্লেস থেকে $100 ডলার উ্‌ইথড্রল করতে হবে। তারপর সয়ংক্রিয় ভাবে আপনার একাউন্টে ২৫ ডলার বোনাস যোগ হয়ে যাবে।
  • আমি যে লিংকটি এখানে দিয়েছি এটি হচ্ছে আমার রেফারাল লিংক। এই লিংক ব্যাবহার করে একাউন্ট খুললে আমি যেমন ২৫ ডলার বোনাস পাব তেমন আপনিও ২৫ ডলার বোনাস পাবেন। তবে অবশ্যই আপনাকে মার্কেটপ্লেস থেকে আগে ১০০ ডলার পেওনিয়ার একাউন্টে উইথড্রল করতে হবে ।

Leave a Comment

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00